প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

১৯৭১ : ভেতরে বাইরে
মুক্তিযুদ্ধ ১৮ জানুয়ারি ২০২৬

১৯৭১ : ভেতরে বাইরে

এ কে খন্দকার

১৮৯ ভিউ
৬২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
১৯৭১ সালের মার্চ মাস থেকে স্পষ্ট হতে থাকে যে আমরা স্বাধীন হতে যাচ্ছি। আমরা পাকিস্তানি শাসনের নাগপাশে থাকতে আর রাজি নই। আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছি, স্বাধীনতার কমে আমরা আর সন্তুষ্ট নই। পাকিস্তানিরা অত্যাচার ও পীড়নের মাধ্যমে যতই আমাদের দমনের চেষ্টা করতে থাকে, আমরা ততই আন্দোলনমুখী হতে থাকি। আমি উপলব্ধি করি, সহসাই ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আর আমিও এই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আমি রাজনীতিবিদ ছিলাম না, বরং কুড়ি বছর পাকিস্তান বিমানবাহিনীতে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছি। তার পরও দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আমি সিদ্ধান্ত নিতে একটুও ভুল করিনি। যথাসময়ে আমি মুক্তিযুদ্ধে যোগ দিই এবং যুদ্ধ শেষে বিজয়ীর বেশে দেশে ফিরে আসি। মুক্তিযুদ্ধে যোগ দেওয়া কর্মরত সামরিক কর্মকর্তাদের মধ্যে আমিই ছিলাম সর্বজ্যেষ্ঠ। তাই মুক্তিযুদ্ধে আমাকে অনেক গুরুদায়িত্ব পালন করতে হয়েছে, পাশাপাশি অনেক নীতি-নির্ধারণী সিদ্ধান্তও আমাকে নিতে হয়েছে। আমি মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক ঘটনাও প্রত্যক্ষ করেছি। এসব কারণে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসই আমার জানা আছে, যা অনেকেই জানেন না বা তাঁদের জানার সুযোগ ছিল না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!