প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সুখ-সমৃদ্ধি
আত্ম উন্নয়ন ০৮ আগস্ট ২০২৩

সুখ-সমৃদ্ধি

কাজী আনোয়ার হোসেন

১৯৯ ভিউ
১৪৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
জীবনে সাফল্য লাভ করতে হলে নিজেকে জানতে হবে। নিজেকে জানতে হলে সবচেয়ে আগে জানতে হবে-এ জানার শেষ নেই।

জানা ব্যাপারটার মধ্যে রকমফের আছে। কেউ বেশি জানে, কেউ কম জানে, কেউ আংশিক জানে, আবার কেউ ভুল জানে।

ভুল জানাটা ক্ষতিকর। ভুল জানার চেয়ে না জানা তবু ভালো। গবেষণা চালিয়ে দেখা গেছে সাফল্য জিনিসটা কি এ সম্পর্কে অধিকাংশ মানুষেরই সঠিক ধারণা নেই।

অর্থাৎ সাফল্য সবাই চায়। সবাই জানতে চায় সাফল্য লাভের সহজ ও নিশ্চিত উপায়।

এ প্রচলিত ধারণা হলো, সাফল্য লাভের সহজ কোনো উপায় নেই। অমানুষিক পরিশ্রম করো, পৌনঃপুনিক ব্যর্থতার মুখ দেখলেও অবিরাম চেষ্টা চালিয়ে যাও, জীবন থেকে বহিষ্কার করে উপভোগ, বিশ্রাম, আনন্দ; দিবারাত্র কাজ করো, কাজ করো আর কাজ করো–এই হচ্ছে সাফল্যের প্রচলিত ফর্মুলা।

অকারণে পুকুরে ঢিল ছোঁড়া পরিশ্রমের কাজ, চেয়ারে বসে পা দোলানোতেও পরিশ্রম হয়–কিন্তু কিছু অর্জিত হয় কি? ব্যর্থ হলে বারবার চেষ্টা চালাতে বলা সহজ, কিন্তু ব্যর্থ যাতে না হতে হয় তার ব্যবস্থাপত্র দেয়া মোটেই সহজ কাজ নয়। উপভোর্গ, আনন্দ এবং বিশ্রাম যে জীবনে সাফল্য লাভের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এ-খবর রাখে কজন?

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!