প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

স্মৃতির শহর
কবিতা ১৪ আগস্ট ২০২৩

স্মৃতির শহর

সুনীল গঙ্গোপাধ্যায়

৩৩০ ভিউ
৯০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমাকে টান মারে রাত্রি-জাগা নদী

আমাকে টানে গূঢ় অন্ধকার

আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায়

মধ্যরাত্রির বন্ধ দ্বার।

বাতাসে ছেঁড়া মেঘ, চাঁদের চারপাশে

সহসা দানা বাঁধে নীল সময়

বাইরে এসে দেখি পৃথিবী শুন্‌শান্‌

রাস্তাগুলি যেন আকাশময়।

প্রথম ডেকেছিল মধ্য কৈশোরে

পাগল করা এক ব্যথার দিন

শরীরে বেজেছিল সমর বিউগ্‌ল

প্রথম স্বপ্নেরা হলো স্বাধীন।

চক্ষে কেউ নেই তবুও বিচ্ছেদ

পাইনি কেন তাকে চিনি না যাকে

তখন মনে পড়ে নিশীথ-সংকেত

দুরাশা ঘুরে ফেরে নদীর বাঁকে।

শাসন বন্ধন তুচ্ছ হয়ে গেল

আমার চেনা পথ গোলক ধাঁধা

দৃষ্টি বিভ্রম সীমানা ছুঁয়ে যায়

খড়্গে কেটে দিই অলীক বাধা।

এদিকে সোনাগাছি কাচের ঝনঝনি

পেরিয়ে চলে যাই আহিরিটোলা

নতুন স্ত্ৰাণ মাখা শহর কেঁপে ওঠে

পূর্ব পশ্চিমে দুনিয়া খোলা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!