প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কালের সংক্ষিপ্ত ইতিহাস
বিজ্ঞান ও প্রযুক্তি ১৬ আগস্ট ২০২৩

কালের সংক্ষিপ্ত ইতিহাস

স্টিফেন হকিং

২০৯ ভিউ
৮২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
একজন সুপরিচিত বৈজ্ঞানিক (অনেকে বলেন, বাট্রান্ড রাসেল) একবার জ্যোতির্বিদ্যা সম্পর্কে জনসাধারণের কাছে বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবী কি করে সূর্যকে প্রদক্ষিণ করে, আবার সূর্য কি করে আমাদের নীহারিকা galaxy) অর্থাৎ বিরাট এক তারকা সংগ্রহের কেন্দ্রকে প্রদক্ষিণ করে ঘোরে। বক্তৃতার শেষে ঘরের পিছন থেকে ছোটখাটো এক বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বললেন, “এতক্ষণ আপনি আমাদের যা বলেছেন, সব বাজে কথা। পৃথিবীটা আসলে চ্যাপ্টা, আর রয়েছে বিরাট এক কচ্ছপের পিঠের উপর।” বৈজ্ঞানিক বিজ্ঞের হাসি হেসে বললেন, “কচ্ছপটা কার উপর দাঁড়িয়ে আছে?” বৃদ্ধা বললেন, “ছোকরা, তুমি বেশ চালাক খুব চালাক। তবে তলায় পরপর সবই কচ্ছপ রয়েছে।”

মহাবিশ্ব অসংখ্য কচ্ছপের স্তম্ভ-এ চিত্র অধিকাংশের কাছেই হাস্যকর মনে হবে। কিন্তু আমরা বেশি জানি এ কথা ভাবব কেন? মহাবিশ্ব সম্পর্কে আমরা কি জানি এবং কিভাবে জানি? মহাবিশ্ব এসেছে কোত্থেকে এবং যাচ্ছেই বা কোথায়? মহাবিশ্বের কি কোন শুরু ছিল? যদি থেকে থাকে তাহলে তার আগে কি হয়েছিল? কালের চরিত্র কি? কাল কি কখনো শেষ হবে? পদার্থবিদ্যার ইদানীং কালের আবিষ্কারের সাহায্যে (সে আবিষ্কারগুলো অংশত হয়েছে কিছু অকল্পনীয় প্রযুক্তিবিদ্যার সাহায্যে) এই সমস্ত বহুদিনের বহু প্রাচীন প্রশ্নগুলোর কিছু কিছু উত্তরের আভাস পাওয়া যাচ্ছে। কোন দিন হয়ত এই উত্তরগুলোকে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার মত স্বতঃপ্রতীয়মান মনে হবে। কিম্বা হয়ত মনে হবে কচ্ছপের স্তম্ভের মত হাস্যকর। এ সম্পর্কে শুধুমাত্র কালই (সে যাই হোক) বলতে পারবে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!