প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

উত্তরণ- শ্রেষ্ঠত্বের পথে সকলে
আত্ম উন্নয়ন ১৯ আগস্ট ২০২৩

উত্তরণ- শ্রেষ্ঠত্বের পথে সকলে

এ. পি. জে. আবদুল কালাম

১৫৫ ভিউ
৭৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
একটি রাষ্ট্র কোন গুণে মহান?

একটি রাষ্ট্র কীসে বা কোন গুণে মহান হয়, সেই আলোচনায় যাবার আগে আমি মানব বিবর্তনের গবেষণায় যে অগ্রগতি হয়েছে, তার কথা কিছু বলতে চাই। এই বিষয়টি বুঝতে চিরাচরিতভাবে দু’টি পথে এগোনো হয়। প্রথমটি হল পুরাতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে। মহেঞ্জো-দারো আর হরপ্পা বা পৃথিবীর অন্যত্র ওই ধরনের অন্যান্য খনন প্রক্রিয়ায় উঠে আসা প্রমাণগুলি এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বহু ধরনের সভ্যতার যাপনচিত্র, তাদের সংস্কৃতি এবং ব্যুত্পত্তির হদিশ দিয়েছে তারা।

দ্বিতীয় এবং সাম্প্রতিকতম পথটি চালিত হয়েছে মানব জিনোম বিষয়ে আমাদের উন্নততর জ্ঞানের সাহায্যে। মানুষের জিনের ক্রমের বৃহদাংশ সকল মানুষেই এক, স্বল্পাংশে শুধু দেখা যায় পার্থক্য। এই পার্থক্যর ফলেই মানুষের মধ্যে আমরা দেখতে পাই এত বৈচিত্র্য। দক্ষিণ আফ্রিকার অধ্যাপক ফিলিপ টোবিয়াস (১৯২৫-২০১২) ছিলেন জিনতত্ত্ব ও প্রত্নতত্ত্বের এক পুরোধা পুরুষ, যিনি আমাদের এই কয়েক লক্ষ বছরের বিবর্তনের ইতিহাসকে জানতে সাহায্য করেছেন। সারা পৃথিবীর বিজ্ঞানীদের গবেষণার নতুন পথ দেখিয়েছে তাঁর কর্মকাণ্ড।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!