প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কিরীটী সমগ্র
গোয়েন্দা ২১ আগস্ট ২০২৩

কিরীটী সমগ্র

নীহাররঞ্জন গুপ্ত

২৫৫ ভিউ
১৩৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আজকের দিনের আগরপাড়া স্টেশন নয় কিন্তু, ভুল করবেন তা হলে। বাইশ বছর আগেকার সেই ছোট আগরপাড়া স্টেশন। এবং দ্বিতীয় মহাযুদ্ধ তখন চলেছে—সারাটা পৃথিবী জুড়ে।

পৌষের হাড়-কাঁপানো শীতের এক সকাল। সকালের আলো ফুটেছে বটে তবে কুয়াশার ঘন আবছায়ায় সব ঝাপসা-ঝাপসা।

স্টেশনের অল্প দূরেই স্টেশন মাস্টারের কোয়ার্টার।

খান দুই ঘর। পাকা মেঝে। পাকা দেওয়াল, উপরের কিছু অংশ পাকা—কিছুটা অংশ রাণীগঞ্জের টালি ছাওয়া। সামনে ছোট একটু বাগানের মত-অজস্র বড় বড় গাঁদাফুল, যেন হলুদের একটা বন্যা।

পিছনেও সামান্য একটু খোলা জায়গা পাঁচিল ঘেরা। তার মধ্যে রান্নাঘর-স্নানঘর ইত্যাদি।

স্টেশন মাস্টার রসময় ঘোষাল ব্যাচিলর মানুষ—একাই কোয়ার্টারে থাকে। অনেক দিনের পুরানো চাকর নিতাই-সে-ই সব কাজকর্ম করে দেয় রসময়বাবুর। এক কথায় রান্না থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় কাজ সব কিছু—অর্থাৎ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!