প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

টুয়েনটি ইয়ার্স আফটার
অনুবাদ ২৯ সেপ্টেম্বর ২০২৩

টুয়েনটি ইয়ার্স আফটার

আলেকজান্ডার দ্যুমা

১৩১ ভিউ
৪৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাজধানীর সেন্ট আনোর রাজপথ ধরে বিদ্যুৎবেগে ঘোড়া ছুটে চলেছে, দুই অশ্বারোহী, দুই বীরযোদ্ধা। তাদের নাম, দ্যার্তেগা এবং পোর্থস, ভিনসেন দুর্গ থেকে পালিয়ে গেছে রাজবন্দি ডিউক অফ বোফর্ট। তাকে ধরে আনার জন্যই ছুটছে এই দুই বীরযোদ্ধা। অবশ্য এদের পিছনে বড়সড় একদল অশ্বারোহী সৈন্য আছে, কিন্তু অনেক পিছিয়ে পড়েছে তারা। তাতেই বোঝা যায় সৈন্যদের উপর এরা মোটেই নির্ভরশীল নয়।

রাজপথের শেষ মাথায় পৌঁছাতেই সামনে এক গ্রাম। তার শেষ প্রান্তে এক বড় বনের শেষ প্রান্তে ছোট এক পাহাড়। সেই পাহাড়ের চূড়ো থেকে দেখা যায় একটা পানিশূন্য লেকের ওপারে ভিনসেন দুর্গের মাথা আকাশ ছুঁয়েছে। লেকের উপর দিয়ে ছুটে চলেছে ঘোড়া, পাশেই সেন্টমোর গ্রাম। ডিউক অফ বোফর্ট ঐ দুর্গের একটি মাথা থেকে দড়ি ঝুলিয়ে সেন্ট মোরের অন্য প্রান্তে নেমে পালিয়ে গেছেন। সেখানটায় এখনও জটলা করছে দুর্গের পাহারাদাররা। জটলার কাছে পৌঁছে প্রশ্ন করল দ্যার্তেগা ‘ডিউকের কোনো সাহায্যকারী ছিল?’

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!