প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বাংলাদেশ : এ লিগ্যাসি অব ব্লাড
রাজনীতি ১৪ অক্টোবর ২০২৩

বাংলাদেশ : এ লিগ্যাসি অব ব্লাড

অ্যান্থনি মাসকারেনহাস

২১০ ভিউ
৮১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এই বইটি বাংলাদেশের প্রথম দশ বছরের দুঃখজন কাহিনীগুলোকে কেন্দ্র করে রচিত হয়েছে। প্রধান নায়কদের সঙ্গে আমার নিবিড় ব্যক্তিগত জানাশুনা, নাটকীয় ঘটনা প্রবাহের সহিত জড়িতদের সঙ্গে পৃথকভাবে ১২০টিরও বেশী সাক্ষাৎকার এবং সরকারী ঐতিহাসিক নথিপত্র আর দলিল-দস্তাবেজ ব্যক্তিগতভাবে পরিদর্শন সাপেক্ষে এর ভিত রচিত হয়েছে। মুদ্রিত কথোপকথনে যথেষ্ট নির্ভরযোগ্যতা রক্ষিত হয়েছে। এভাবে মেজর ফারুক ও মেজর রশিদ শেখ মুজিবকে কেন এবং কিভাবে হত্যা করেছেন তার বিশ্বাসযোগ্য কাহিনী বলেছেন; ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাজউদ্দিন এবং তার সঙ্গীতের হত্যা রহস্য পরিকল্পনাকারী ও নির্বাহকারীরা নিজেরাই বর্ণনা করেছেন। জেনারেল জিয়া সম্বন্ধে বলছেন, তাঁর বন্ধু-বান্ধব ও সমালোচকগণ। তাঁর হত্যাকারীরা বলেছেন, কিভাবে তাকে হত্যা করা হয়। শহীদদের ঢেলে দেয়া রক্তের কাহিনীতে একটি শিক্ষাই বেরিয়ে আসছে যে, যখন প্রত্যাশার দীপশিখা নির্বাপিত হয়, বাধ্যবাধকতা পালনের দায়িত্ব যখন অস্বীকৃত হয়, জনগণের হারাবার যখন আর কিছুই বাকী না থাকে, তখন তারা তাদের ভুল সংশোধনের জন্যে আক্রমণের পন্থাই বেছে নেয়। শেকসপিয়ার বলেছেন, ‘মানুষ যে অনিষ্টসাধন করে, তা তাদের মৃত্যুর পরেও বেঁচে থাকে। আর সাধিত মঙ্গল প্রায়শঃই তাদের অস্থিমজ্জার সঙ্গেই কবরস্থ হয়ে যায়।’ শেখ মুজিব আর জেনারেল জিয়াউর রহমানের বেলায়ও তাই ঘটেছে। তাঁরা তাদের একগুয়ে কর্মকান্ড আর স্বার্থপর উচ্চাভিলাষের কারণে বাংলাদেশকে রক্তের ঋণে আবদ্ধ করে গেছেন। এমতাবস্থায়, বইটি অনিবার্য কারণেই অঙ্গুলি নিৰ্দেশ করছে ঐ নেতাদের কৃত ভুলের দিকে। আমি সেজন্যে কোন ক্ষমা প্রার্থনা করছি না। জনগণের তাদের নেতৃবৃন্দের ভুল সম্বন্ধে অবশ্যই জানা উচিত; আর আমরাও তাদের কৃত ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!