প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বিদায় দে মা ঘুরে আসি
মুক্তিযুদ্ধ ৩০ জানুয়ারি ২০২৪

বিদায় দে মা ঘুরে আসি

জাহানারা ইমাম

১৮৩ ভিউ
৫১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ক’দিন থেকে মায়ের মনে একদম শান্তি নেই। একে তো দেশের অবস্থা তপ্ত কড়াইয়ে ফুটন্ত তেলের মতো হয়ে আছে, তার ওপর রুমী যে কখন কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী করছে, মা তার কোনো হদিস পাচ্ছেন না। এমনিতে রুমী খুব ভালো ছেলে, বাধ্য ছেলে। ছোটবেলা থেকে খুব নিয়ম-শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠেছে। যা করে, মা-বাবাকে বলেই করে। এখনো বলেই করছে। যেখানে যাচ্ছে ও– বলেই যাচ্ছে; কিন্তু তবু তার এইরকম ছোটাছুটি দেখে মা-ও দিশেহারা হয়ে উঠেছেন। এইরকম গোলমেলে ব্যাপারটা শুরু হয়েছে পহেলা মার্চ থেকে। সেদিন ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছিল। আন্তর্জাতিক একাদশ আর পাকিস্তান একাদশের মধ্যে। সবগুলো গ্যালারি লোকে লোকারণ্য, সবাই তন্ময় হয়ে খেলা দেখছেন। দর্শকদের মধ্যে অনেকেই ছোট ট্রানজিস্টার-রেডিও সঙ্গে নিয়ে গেছেন খেলা দেখার সঙ্গে সঙ্গে ধারাবিবরণী শুনবেন বলে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!