প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অম্বর সেন অন্তর্ধান রহস্য
গোয়েন্দা ০৩ আগস্ট ২০২৩

অম্বর সেন অন্তর্ধান রহস্য

সত্যজিৎ রায়

৮৬ ভিউ
৮০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আপনি তো আমার লেখা শুধরে দেন, বললেন লালমোহনবাবু, সেটা আর এবার থেকে দরকার হবে না।

ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবিকস কিউবের একটা পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছিল; সে মুখ না তুলেই বলল, বটে?

নো স্যার। আমার পাড়ায় এক ভদ্রলোক এয়োচেন, কাল পার্কে দেখা হল। এক বেঞ্চিতে বসে কথা বললুম। প্রায় আধা ঘণ্টা। গ্রেট স্কলার। নাম মৃত্যুঞ্জয় সোম।

স্কলার?

স্কলার। বোধহয় হার্বার্ট ইউনিভার্সিটির ডবল এম এ, বা ওই ধরনের কিছু।

উফফ! ফেলুদা এবার মুখ না তুলে পারল না। হার্বার্ট নয় মশাই, হার্ভার্ড, হাভার্ড!

তাই হবে। হাভার্ড।

হাভার্ড সেটা বুঝলেন কী করে? নাকিসুরে মার্কিন মাক ইংরেজি বলেন ভদ্রলোক? ইংরিজিটা একটু বেশি বলেন। নাকিসুর কিনা লক্ষ করিনি। তবে বিদ্বান লোক। থাকেন। বহরমপুর। একটা বই লিখছেন, তাই নিয়ে রিসার্চ করবেন বলে ক’দিনের জন্য কলকাতায় এসেছেন। চেহারাতে বেশ একটা ইয়ে আছে। ফ্রেঞ্চ-কািট দাড়ি, চোখে সোনার বাই-ফোকাল, জামাকাপড়ও ধোপদূরস্ত। আমার হভূরাসে হাহাকার টা পড়তে দিয়েছিলুন। চৌত্ৰিশটা মিসটেক দেখিয়ে দিলেন। তবে বললেন ভেরি এনজয়েবল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!