প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

অ্যালগি
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

অ্যালগি

বুদ্ধদেব গুহ

৭৬ ভিউ
৮৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
তামারহাটে জল কতদূর উঠল রে ছাইন্যা? কুমুদিনী জিজ্ঞেস করলেন।

ছানু বলল, বড়ো মিত্তিরগোর গদিঘরের সিঁড়ি অবধি উঠছে। আর দুই পশলা বৃষ্টি হইলেই গদিঘরে জল ঢুইক্যা পড়ব।

বাঃ। চমৎকার। এত্ব বছর ইখানে আছি এমনটা তো কখনো দেখি নাই।

তারপর কুমুদিনী বললেন, ধুবড়ি শহরের খোঁজ কিছু রাখস?

রাখুম না ক্যান? পরশুও তো গেছিলাম। সারাশহর ভাইস্যা যাওনের উপক্রম হইছে। ব্ৰহ্মপুত্ৰর এমন ভয়াল রূপ আর কখনো দ্যাহে নাই মাইনষে।

ধুবড়ির ছাতিয়ানতলার রাজাগো খোঁজ লইছিলি?

লইছিলাম। শহরের মধ্যেই ইবার নৌকা চলতাছে।

ছাতিয়ানতলার রাজাদের বাড়ি তো প্রতিবছরই এই সময়ে ডুবুডুবু হয়।

ইবারে রাজাদাদের বারবাড়িতেই নয়, ভিতরের পাকাবাড়িতেও জল ঢুইক্যা পড়নের উপক্রম হইছে।

কইস কী রে ছাইন্যা। সে তো সাংঘাতিক কথা। আমার বিয়ার পরে, তহন বড়োকর্তা বাঁইচ্যা ছিলেন, তহনও ইকবারমাত্র অমন অবস্থা হইছিল। তারপর আর কখনো শুনি নাই।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!