প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

এক মেয়ে ব্যোমকেশের কাহিনী
উপন্যাস ২১ জুলাই ২০২৩

এক মেয়ে ব্যোমকেশের কাহিনী

শিবরাম চক্রবর্তী

৮৬ ভিউ
৪৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
জাপানি বোমারু বিমানের আক্রমণে বর্মার আগাপাশতলা জুড়ে যখন একনাগাড়ে বোমাবর্ষণ চলছিল সেই কালের ঘটনা।

সারা বর্মা মুলুক জুড়ে ধারাবাহিক সেই বম্বকেসের মুখে, জলে জল বাধার মতন বোমায় বোমা টানে না? আমাদের নায়িকা এই মেয়ে ব্যোমকেশ সেই সময় গজিয়ে উঠেছিলেন। গজগজ করে উঠলেন হঠাৎ।

তারপর যা হবার। নায়িকার সোজাসুজি গজের কিস্তিতে বেচারা নায়ককে স্বভাবতই ঘোড়ার ভূমিকা নিয়ে আড়াই কদমের চাল দিয়ে দিগ্বিদিক খুঁজে বেড়াতে হয়—কিন্তু এই খোঁজাখুঁজির শেষ কি পায় কেউ?

মেয়ে মাত্রই ব্যোমকেশ। জন্মসূত্রেই এক একটি টিকটিকি। কেবল যে কথায় কথায় টিক টিক করে তা-ই নয়, যাকে সে গ্রাস করবে বলে সে তাক করে, সে বেচারা তার খর্পর থেকে বাঁচতে নিরুদ্দেশ হয়ে যেখানেই পালাক না, তার নায়ককে ঠিক ঠিক খুঁজে বার করবেই।

তার হাত থেকে ত্রাণ নেই তার কিছুতেই। আমাদের এই কাহিনীর তরুণী নায়িকা সত্যসন্ধানী বিখ্যাত ব্যোমকেশের সঙ্গে পাল্লা দিতে পেরেছে কি না তার বিচার পাঠকের।

তবে এটুকু হয়তো বলা যায়, পুরাকালের সাবিত্রী যেমন একদা সত্যবানের অনুসরণে যমালয়ের দরজা অবধি এগিয়েছিল, এই নায়িকাটিও তেমনি তার সত্যবানের পিছু ধাওয়া করে বর্মা থেকে দেড় হাজার মাইল পেরিয়ে কলকাতায় এসে পৌঁছেছিল। এবং নিখুঁত ডিটেকটিভের মতোই যথাকালে যথাস্থানে যথোচিত ভাবে তার আসামিকে যথাযথ পাকড়েছিল। এবং বলা বাহুল্য, তারপর আর সে ছাড়ান পায়নি।

সত্যি বললে, মেয়ে মাত্রই এক একটি বোমা—শুধু যে শাশুড়ির সম্পর্কেই, তা-ই নয়। তাদের চোখে বোমা, কথাতেও মাঝে মাঝে তার বর্ষণ। আর মুখে-মুখে…? তার কথাই নেই। তার মুখেই বোমার সেই ব্রহ্মাস্ত্র—-যা মুহূর্তের মধ্যে তোমায় আকাশে উড়িয়ে দিতে পারে। তার চুমায় এক লহমায় আমরা আত্মহারা হয়ে উড়ে যাই, হাতে স্বর্গ পাই আমরা।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!