প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

একজন কমলালেবু
উপন্যাস ০৩ সেপ্টেম্বর ২০২৩

একজন কমলালেবু

শাহাদুজ্জামান

১৭৫ ভিউ
৮০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পুরোনো শতাব্দীর ধুলোমাখা একটা সরীসৃপের মতো কলকাতার বালিগঞ্জ ডাউন ট্রাম ঘন ঘন ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে। চারদিকে তখন শেষ বিকেলের রোদ। জলখাবার দোকানের ক্যাশ কাউন্টারে বসে চুনীলাল দেখলেন একজন লোক হেঁটে যাচ্ছেন ওই ট্রামের দিকেই। ট্রাম এগিয়ে আসছে, সেই লোকও এগিয়ে যাচ্ছেন ট্রাম লাইনের দিকে। ট্রামের ড্রাইভার জোরে জোরে ঘণ্টা বাজালেন, চিৎকার করে ডাকলেন, তবু সে লোক উঠে গেলেন ট্রাম লাইনের ওপর এবং আটকে গেলেন ট্রামের ক্যাচারে। সশব্দে ব্রেক কষল ট্রাম। চুনীলাল দৌড়ে গিয়ে ট্রামের ক্যাচারের ভেতর থেকে টেনে বের করে আনলেন মানুষটাকে। লোকজনের ভিড় জমে গেল, তারা জানতে চাইল, কী নাম আপনার, কোথায় থাকেন? তারা কেউ জানে না যে এই লোক একদিন লিখেছেন :



কলকাতার ফুটপাত থেকে ফুটপাতে-ফুটপাত থেকে ফুটপাতে

কয়েকটি আদিম সর্পিনী সহোদরার মতো এই যে ট্রামের লাইন ছড়িয়ে

আছে

পায়ের তলে, সমস্ত শরীরের রক্তে এদের বিষাক্ত বিস্বাদ স্পর্শ অনুভব

করে হাঁটছি আমি।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে–কেমন যেন ঠান্ডা বাতাস;

কোন দূর সবুজ ঘাসের দেশ নদী জোনাকির কথা মনে পড়ে আমার

তারা কোথায়?

তারা কি হারিয়ে গেছে?…

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!