প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কোয়েলের কাছে
উপন্যাস ২১ আগস্ট ২০২৩

কোয়েলের কাছে

বুদ্ধদেব গুহ

১০৯ ভিউ
৫২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
‘স্যান্ডারসন’ কাগজ কোম্পানির ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে আজই এলাম এখানে।

পাহাড়ের মাথায় খাপরার চালের পুরনো আমলের বাংলো। পাশাপাশি তিনটে ঘর। সামনে পিছনে চওড়া বারান্দা। ঘরগুলো বড় বড়। বাংলোর হাতাটাও বিরাট। চমৎকার ড্রাইভ। দু পাশে দুটো জ্যাকারান্ডা গাছ। তা ছাড়া কৃষ্ণচূড়া, ক্যাসিয়া নডুলাস, চেরি ইত্যাদি গাছে চারিদিক ভরা। বাংলোর চারপাশের সীমানায় কাঁটাতার আর কাঁটা-ঝোপ।

জায়গার নাম রুমান্ডি।

ব্ৰজেন ঘোষ (ঘোষদা) পৌঁছে দিয়ে গেলেন। বললেন, এই হল তোমার ডেরা, এইখানেই থাকবে, এইখানে বসেই বাঁশ-কাটা কাজ তদারকি করবে, এইখানেই এখন থেকে তোমার ঘরবাড়ি সব।

বাংলোর বারান্দায় দাঁড়িয়ে যেদিকেই তাকালাম শুধু পাহাড় আর পাহাড়, বন আর বন। সত্যি কথা বলতে কী, বেশ গা-ছমছম করতে লাগল। বেশি মাইনের লোভে পড়ে এই ঘন জঙ্গলে এসে পাণ্ডব-বর্জিত পাহাড়ে বেঘোরে বাঘ-ভাল্লুক ডাকাতের হাতে প্রাণটা না যায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!