প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

কৰ্ণ
উপন্যাস ২৯ এপ্রিল ২০২৪

কৰ্ণ

হরিশংকর জলদাস

২১২ ভিউ
৮৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
অরণ্যজুড়ে নানা বৃক্ষ। শালবৃক্ষই অধিক। শালপত্রের ছায়া নিবিড়। নিবিড় ছায়া সুশীতল। এ ছাড়া আম-কাঁঠাল, শিরীষ, কদম্ব, তমাল, বট, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল গাছের ছড়াছড়ি গোটা বনভূমিতে। মৃদুমন্দ সমীরণে বৃক্ষের শাখা-পল্লব তরঙ্গায়িত। আশ্চর্য মনোহর এক সুগন্ধ অরণ্যভূমির বাতাসে। হয়তো পুষ্পগন্ধ, নয়তো ধূপবৃক্ষের দেহনিঃসৃত সুবাস বাতাসে জড়ানো-ছড়ানো। দুইয়ের সম্মিলিত সুরভি হওয়াও বিচিত্র নয়।

অদূরে ভাগীরথী। জলভরা। এই অগ্রহায়ণেও ভাগীরথী খলখল। এই অঞ্চলে সে কণ্ঠহারের মতো বাঁকানো। শিলাময় দুটো পাড়ে ঘা খেয়ে খেয়ে এর স্রোত অগ্রসরমাণ। তাতে এক সাংগীতিক মূর্ছনা তৈরি হয়ে চলেছে। এখানকার বাতাস ঈষৎ জলীয়। এই সুখভোগ বাতাস অরণ্যভূমি পর্যন্ত, শুধু অরণ্যভূমি কেন, অরণ্যভূমি ছাড়িয়ে হস্তিনাপুর পর্যন্ত ব্যাপ্ত।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!