প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

গল্পসমগ্র-১
গল্প ১১ আগস্ট ২০২৩

গল্পসমগ্র-১

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৬৯ ভিউ
৮৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকো ঢুকেই জল-ঝাঁঝির দামে আটকে গেল ৷

কানুনগো হেমেনবাবু বললেন—বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও...

বাইরের নদীতে ভাঁটার টান ধরেছে, নাটা-কাঁটার ঝোপের নীচের জল স’রে গিয়ে একটু একটু ক’রে কাদা বার হচ্ছে৷

হেমেনবাবু বললেন—একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন খোলা হয়েছে? যত শীগগির খানাপুরীটা শেষ হয়ে যায়...

এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হ’ল না ৷ পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক ক’রে সেখানে তাঁবু ফেলবে ৷ জরিপের বড় সাহেবের শীগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয়, সকলের সেই দিকে ঝোঁক ৷ সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্যে এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন ৷ বয়স বেশী না, ছোকরা—কিন্তু মাঝনদীতে নৌকা দুললেই তাঁর অত্যন্ত ভয় হচ্ছিল ৷ বোধ হয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছই-এর মধ্যে ঘুমিয়ে পড়বার ভান ক’রে শুয়েছিলেন—এবার ডাঙ্গায় নৌকা লাগাতে তিনি ছই-এর ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন ৷

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!