প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

চবুতরা
উপন্যাস ১৩ আগস্ট ২০২৩

চবুতরা

বুদ্ধদেব গুহ

৮৬ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
অদ্য মুসলমানদিগের কোনো তেওহার হইবে।

দলে দলে তাহারা কুর্তা-পাজামা পরিধান করিয়া পদব্রজে, রিকশায়, সাইকেল-রিকশায় ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসের দিকে চলিয়াছে। তাহাদের কলকন্ঠে, সাইকেলের টুং-টাং ঘণ্টা-ধ্বনিতে সামনের পথটি মুখরিত। যেইরূপ শব্দ ভাসিয়া আসিতেছে, তদ্রূপ ধুলা।

গতকল্য মহাধুমধামের সহিত দশেরা উৎসব সম্পাদিত হইয়াছে।

বর্ধমানের মহারাজার অধুনা-জীর্ণ ও প্রায় নিষ্প্রদীপ বিশাল প্রাসাদের গাত্র-ঘেঁষিয়া একাদশীর চন্দ্রটিও ভীরু লজ্জাবতী দ্বিধাগ্রস্ত বালিকার ন্যায় সবেমাত্র উঁকি দিয়াছে। পথের গন্ডগোল সত্ত্বেও এই ভগ্নপ্রায় পুরাতন গৃহের দ্বিতলের বহুথামবিশিষ্ট প্রশস্ত বারান্দায় কী এক বিষণ্ণ নিথর নিস্তব্ধতা বিরাজ করিতেছে। গৃহে এক্ষণে কেহই উপস্থিত নাই। মুরতেজা পর্যন্ত তেওহার উপলক্ষে ছুটি লইয়া চলিয়া গিয়াছে। বারান্দার এককোণে অপুষ্ট একটি শ্বেত মার্জার নিজেকে সম্পূর্ণ গুটাইয়া গোলাকৃতি করিয়া একটি পাপোশের উপর ঘুমাইয়া রহিয়াছে। ধৃতিকান্তর ন্যায় এই মার্জারটিও এমন-ই একটি বয়সে আসিয়া পৌঁছিয়াছে যে, যেখানে পৌঁছাইলে সংসারে আর কাহারও নিকট হইতে কিছুই প্রত্যাশার থাকে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!