প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক
রাজনীতি ২৭ ডিসেম্বর ২০২৩

চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক

বদরুদ্দীন উমর

১৯২ ভিউ
৮০ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বাঙলাদেশের রাজনীতিতে কৃষক সমাজের কোন অস্তিত্ব বর্তমান শতকের দ্বিতীয় দশক পর্যন্ত প্রায় ছিল না বললেই চলে। তৎকালীন রাজনীতির সমস্যাসমূহ ছিলো সর্বাংশে উপরতলার সমাজের এবং সেখানে কৃষকদের কোন প্রয়োজন অথবা প্রবেশাধিকার ছিল না। এই অবস্থার মধ্যে কিছুটা পরিবর্তন আসে ঊনিশশো বিশের দিকে খেলাফত এবং অসহযোগ আন্দেলনের মাধ্যমে। এই পরিবর্তনের আর একটি কারণ ছিলো এই পর্যায়ে রাজনীতিক্ষেত্রে কমিউনিস্টদের আবির্ভাব।

কিন্তু খেলাফত ও অসহযোগ আন্দোলন এবং কমিউনিস্টদের আবির্ভাব সেই প্রাথমিক পর্যায়ে সামগ্রিক রাজনীতির মধ্যে কৃষক সমাজকে অথবা তার সমস্যাসমূহকে তেমন গুরুত্বপূর্ণ করতে পারে নি। সেটা ছিলো বাঙলাদেশের রাজনীতিক্ষেত্রে কৃষক সমাজের প্রথম পদক্ষেপের যুগ।

এই যুগে কৃষক রাজনীতির মধ্যে কমিউনিস্টদের প্রভাব মোটেই উল্লেখযোগ্য ছিল না। উপরন্তু এ রাজনীতি ছিলো প্রায় সম্পূর্ণভাবে সামন্ত শ্রেণীর আয়ত্তাধীন। এ জন্যই আমরা দেখি বিশের দশকের মাঝামাঝি থেকে বাঙলাদেশের বিভিন্ন স্থানে যে কৃষক সম্মেলনগুলি অনুষ্ঠিত হচ্ছিলো সেগুলিতে ফজলুল হক, মওলানা ভাসানী এবং কিছু কিছু কমিউনিস্ট উপস্থিত থাকলেও তাতে সামন্তবাদী নেতারাই ছিলেন সংখ্যায় গরিষ্ঠ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!