প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

জবর বারো
গল্প ২৮ মে ২০২৪

জবর বারো

সত্যজিৎ রায়

৪১২ ভিউ
১৭৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
তারিণীখুড়ো তাকিয়াটা বুকের কাছে টেনে নিয়ে বললেন, ‘চমকলালের কথা ত তোদের বলেছি, তাই না?’

‘হ্যাঁ হ্যাঁ,’ বলল ন্যাপলা। সেই ম্যাজিশিয়ান ত? যার আপনি ম্যানেজার ছিলেন?’

‘হ্যাঁ। কিন্তু আরেকজন জাদুকর আছেন—অবিশ্যি যখনকার কথা বলছি তখন তিনি রিটায়ার করেছেন—যাঁর আমি সেক্রেটারি ছিলাম।’

‘রিটায়ার করলে আবার সেক্রেটারির কী দরকার?’ বলল ন্যাপলা।

‘তাঁর ক্ষেত্রে দরকার ছিল। সেটা ব্যাপারটা শুনলেই বুঝতে পারবি।’

‘তা হলে বলুন সে গল্প।’

‘বলছি—আগে এই জানালাটা বন্ধ করে দে ত। বৃষ্টির ছাঁট আসছে।’

আমি উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিলাম।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!