প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

দ্য গড ইকুয়েশন
অনুবাদ ১৬ আগস্ট ২০২৩

দ্য গড ইকুয়েশন

মিশিও কাকু

২৪৫ ভিউ
১৬৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
যে কাঠামো একীভূত করতে পারবে মহাবিশ্বের সব বল এবং প্রসারণশীল মহাবিশ্বের গতি থেকে অতিপারমাণবিক কণাদের ক্ষণকালের নৃত্য—সবকিছুর প্রতিটি চলাফেরা, সেটাই হবে চূড়ান্ত তত্ত্ব। কিন্তু এমন কোনো সমীকরণ লেখার অনেক চ্যালেঞ্জও আছে। কারণ, তার এমন গাণিতিক আভিজাত্য থাকতে হবে, যা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে পারবে গোটা পদার্থবিজ্ঞানকে।

এই বহু কাঙ্ক্ষিত তত্ত্বের পিছে অনেক দিন ধরেই ছুটেছেন বিশ্বের নামকরা বেশ কয়েকজন পদার্থবিদ। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও বেশ আশাবাদী হয়ে এ বিষয়ে একটা বক্তৃতা দিয়েছেন। তাঁর সেই বক্তৃতার শিরোনাম ছিল, “ইজ দ্য এন্ড ইনসাইট ফর থিওরিটিক্যাল ফিজিকস?”

এমন একটা তত্ত্ব খোঁজার প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে সেটিই হবে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। পদার্থবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য এখন এটাই। কারণ, নীতিগতভাবে সেটি হবে একটামাত্র সমীকরণ, যা থেকে অন্য সব সমীকরণ বেরিয়ে আসবে। মহাবিশ্বের জন্ম বা মহাবিস্ফোরণ থেকে শুরু করে মহাবিশ্বের শেষ পরিণতি পর্যন্ত সবকিছুই পাওয়া যাবে এই এক সমীকরণ থেকে। প্রাচীনকালের দার্শনিকেরা প্রশ্ন করতেন, ‘মহাবিশ্ব কী দিয়ে তৈরি?’ সেই প্রশ্নের জবাবের খোঁজে দুই হাজার বছরের বৈজ্ঞানিক তদন্তের চূড়ান্ত ফলাফল হবে এই সমীকরণ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!