প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নগ্ন নির্জন
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

নগ্ন নির্জন

বুদ্ধদেব গুহ

৮৬ ভিউ
৪৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পুবের পাহাড়টার ওপরে দাঁড়িয়ে রাকেশ চারদিকে চাইল।

রোদ উঠে গেছে। আদিগন্ত কুয়াশার মাকড়সার জাল ছিন্নভিন্ন করে ভূলুণ্ঠিত করে নরম সোনালি আভাস বনে-পাহাড়ে, কুলথি খেতে, সরষে খেতে ছড়িয়ে গেছে। একে রোদ বলে না–এ একরকমের স্বর্গীয় ভৈরবী অভিজ্ঞতা। এরকম সকালের সামনে দাঁড়ালেই ভৈরবীর শুদ্ধ ও কোমল পর্দাগুলি চোখের সামনে একটি গাঢ় কমলা-রঙা ডালিয়ার পাপড়ির মতো এক এক করে খুলে যেতে থাকে।

সুব্বল শুধোল, এবার ফিরবে?

রাকেশ বলল, না।

ও বলল, সেটা ভালো হবে।

চতুর্দিকে শুধু সবুজ, সুপুষ্ট, প্রায়-নিচ্ছিদ্র জঙ্গল। ঘন চুলের মতো ঠাসবুনন–সুগন্ধি। শাল, শিশু, অর্জুন, কুচিলা নানারকম বাঁশ, সেগুন এবং আরও অনেক নাম-জানা ও অজানা গাছের জঙ্গল।

অনেক দূরে, নীচে কতকগুলো সেগুন গাছের আড়ালে আড়ালে ঘুমিয়ে থাকা বাঘমুন্ডা গ্রাম দেখা যাচ্ছে। ফরেস্ট বাংলোর সাদা দেওয়ালের পেছনের অংশটুকু দেখা যাচ্ছে শুধু। এই পাহাড়ের পা ছুঁয়ে চলে গেছে কুরাপে যাওয়ার জংলি পথ। অন্য পথ গেছে পূর্ণাকোট। পূর্ণাকোটের মোড় থেকে সোজা গেলে টুকা–ডানে গেলে টিকরপাড়া-বাঁয়ে গেলে অঙ্গুল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!