প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নিকোলাস নিকলবি
অনুবাদ ২১ আগস্ট ২০২৩

নিকোলাস নিকলবি

চার্লস ডিকেন্স

১৩২ ভিউ
৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
দুনিয়া ভর্তি মানুষ গিজগিজ করছে। তবে তাদের মধ্যে এমন লোকও আছে, যারা বড় শহরে বাস করে, অথচ মাথা কুটে মরলেও কোন বন্ধুর দেখা পায় না।

মিস্টার গডফ্রে নিকলবির কাছে লণ্ডন তেমনই এক শহর। বছরে আশি পাউণ্ডের মত রোজগার তাঁর। বিয়ে করলেন দেরি করে। দুটো ছেলে জন্মানোর পর, সামান্য আয়ে সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে লাগলেন।

কিন্তু একদিন সকালে একটা চিঠি পেয়ে হাসি ফুটল তাঁর মুখে। গডফ্রের চাচা ভাতিজার জন্যে পাঁচ হাজার পাউণ্ড রেখে গেছেন। খবরটা নিঃসন্দেহে চাঞ্চল্যকর, কারণ জীবিত অবস্থায় বৃদ্ধ কখনোই গরীব ভাতিজার খোঁজখবর নেননি।

ডেভনশায়ারে একটা ছোট ফার্ম কিনলেন গডফ্রে। বাকি টাকাটা যাতে নষ্ট না হয় সেদিকে কড়া নজর রাখলেন, সে সঙ্গে প্রাণপাত করতে লাগলেন ফার্মে।

ফলে, বছর পনেরো পর মারা যাওয়ার সময় দু’ছেলের জন্যে যৎসামান্য সম্পত্তি রেখে যেতে পারলেন। বড় ছেলে রালফ পেল নগদ তিন হাজার পাউণ্ড, আর ছোট ছেলে নিকোলাসের ভাগে পড়ল ফার্ম এবং এক হাজার পাউণ্ড।

এক্সটারের একটি স্কুলে দু ভাই একসঙ্গে পড়াশোনা করেছে। আবাসিক স্কুল। বাড়িতে বেড়াতে এলে মায়ের মুখে নানা গল্প শুনতে পেত ওরা- কিভাবে ওদের বাবা দারিদ্র্যের মোকাবিলা করেছেন, এবং তাঁর চাচা কী পরিমাণ ধনী এবং গুরুত্বপূর্ণ লোক ছিলেন— এইসব আরকি ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!