প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নিরস্ত্র
উপন্যাস ০৪ আগস্ট ২০২৩

নিরস্ত্র

বিমল কর

৭৮ ভিউ
৩৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
দরজা খুলতে দেরি হল।

দরজা খুললেন বিনুর মা। বোধনকে দেখলেন। ও, তুমি! বিনুর শরীর ভাল নেই।

বোধন বিনুর মাকে দেখছিল। কী হয়েছে?

জ্বর।

বিনুর মা দরজা পুরোপুরি খোলেননি। এক পাট খুলে পাললায় হাত রেখে দাঁড়িয়ে। ভেতরের দিকে বাতি জ্বলছিল। বিনুর মার মুখের ওপর অন্ধকার পড়ছে।

বোধন বিনুর মার মুখ দেখতে দেখতে বলল, সকালে আসতে পারিনি তাই এখন এসেছিলাম। আমি তা হলে যাই।

আচ্ছা, এসো।

বিনুর মা অপেক্ষা করছিলেন; বোধন পিঠ ফেরালেই দরজা বন্ধ করবেন। ভেতর থেকে বিনুর গলা শোনা গেল। কে এসেছে, মা?

বোধন।

বোধনদা! ওকে একটু বসতে বলল না।

ঘাড় ঘুরিয়ে বিনুর মা ঘরের দিকে তাকালেন। বসতে বলব?

হ্যাঁ বলো। আমার খুব দরকার। একটু বসুক।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!