প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

নীল ময়ূরের যৌবন
উপন্যাস ১২ আগস্ট ২০২৪

নীল ময়ূরের যৌবন

সেলিনা হোসেন

১৭২ ভিউ
৪৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
মেঘবরন চুল শবরীর, তেমন তার গোছা। দুপুরের পর থেকে শুরু করেছে, কাঁকইয়ে ধরে না। সে চুলের গোছা সামলাতে সময়টা শেষবিকেল হয়ে যায়। হাঁটু মুড়ে বসে থাকার জন্য পায়ের পাতায় ঝিঁঝিঁ ধরেছে। খোঁপায় ময়ূর পালক গুঁজে দিয়ে ও উঠে দাঁড়ায়। প্রথমে বাম পা এবং পরে ডান পা বেশ করে ঝাঁকিয়ে নেয়, তবু ঝিম ভাবটা সহজে কাটতে চায় না। এর মাঝে মনে খুশি, পছন্দমতো সাজতে পারলেই শবরী নিজেকে সবচেয়ে সুখী মনে করে। পুবদিকের বেড়া থেকে গুঞ্জার মালা নিয়ে গলায় ঝুলিয়ে দেয়। হাতে কেয়ূর। কটিদেশে মেখলা, পায়ে মল শবরীর বিশেষ সখ ঘুরেফিরে নিজেকে দেখে। সারাদিন চন্দন লেপে রাখার দরুন মুখটা এখন আশ্চর্য পেলব, গালে হাত ঘষে নিজেই অবাক হয় ও। চন্দনের মৃদু সুরভি শরীর থেকে উঠে আসে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!