প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পাঁচটি প্রেমের উপন্যাস
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

পাঁচটি প্রেমের উপন্যাস

বুদ্ধদেব গুহ

১১৮ ভিউ
৪৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রাঁধলা কী? ও বুড়ি?

শিলি বলল।

ফোকলা দাঁতে হাসি ফুটল কিরণশশীর।

–এখনও কিসু রাঁধি নাই। রাঁধবোনে। বুড়ির আবার রাঁধারাধির কী। দুইডা ভাত ফুটাইয়া লমুআনে। একটুক ঘি ফ্যালাইয়া, দুইডা আলু দিয়া দিমু ভাতে। আর কাঁচা মরিচ তো আছেই।

রোজ রোজ এতদেরি কইর‍্যা রান্ধো ক্যান। শরীলডা এক্কেরেই যাইব। তখন দেখবনে কে!

ক্যান? তুই-ই দেখবি। দেখবি না?

চুপ করে রইল শিলি। উত্তর দিল না।

–কীরে ছেমড়ি! কথা কস না ক্যান?

–কী কমু? কেডা কারে দ্যাহে? শরীল ভাইঙ্গা গ্যালে কেউই দেখব না কইয়া দিলাম।

–হে তো জানি। কিন্তু এ পোড়াকপাইল্যা শরীল একটাদিনের লগেও কি খারাপ হয়? পাথর দিয়্যা গইড়া থুইছিল আমারে ব্রহ্মা।

হাসল শিলি।

কিরণশশীর গায়ে-মাথায় হাত বুলিয়ে, শিলি হেসে বলল, বালাই-ষাট। খারাপ হইয়া কাম নাই। এই কইরাই য্যান পার হইয়া যাও বুড়ি।

–কইছস ঠিক ছেমড়ি। দেহিস তুই। আমি পড়ম আর মরুম।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!