প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পুরানো সেই দিনের কথা
জীবনী, স্মৃতিচারণ ২১ জানুয়ারি ২০২৬

পুরানো সেই দিনের কথা

আকবর আলি খান

২১০ ভিউ
৯১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আত্মজীবনী কতটুকু সত্য ও কতটুকু মিথ্যা, তা যাচাই করতে হলে সত্য ও মিথ্যার পার্থক্য জানতে হবে। এ প্রসঙ্গে গোপাল ভাঁড়ের একটি চুটকি স্মরণ করা যেতে পারে। কথিত আছে, একবার মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাড়ের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি গোপাল ভাঁড়কে শাস্তি দেওয়ার জন্য তার মন্ত্রীকে বললেন, এমন একটি প্রশ্ন তৈরি করো, যার উত্তর গোপাল ভাঁড় দিতে পারবে না। তাহলেই তার গুমর ফাঁস হয়ে যাবে। মন্ত্রী অনেক চিন্তা করে রাজাকে পরামর্শ দিলেন যে গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করুন, সত্য থেকে মিথ্যা কত দূরে। মহারাজ এ প্রশ্ন করাতে গোপাল ভাঁড় জবাব দিলেন, ‘সত্য ও মিথ্যার মধ্যে ফারাক খুবই কম। রাজা বললেন, কত কম সেটা বলতে হবে।’ গোপাল ভাঁড় তার বাম হাতটি দিয়ে তার কান এবং ডান হাতটি দিয়ে চোখ ঢেকে বললেন, কান এবং চোখের দূরত্ব যতটুকু, সত্য এবং মিথ্যার দূরত্ব মাত্র ততটুকু। মহারাজ বললেন, এটা কীভাবে নির্ণয় করেছ? গোপাল ভাঁড় বললেন, যা কানে শোনা যায় তার বেশির ভাগই মিথ্যা, যা চোখে দেখা যায় কেবল সেটাই সত্য।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!