প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পূর্ণ অপূর্ণ
উপন্যাস ০৪ আগস্ট ২০২৩

পূর্ণ অপূর্ণ

বিমল কর

৯৫ ভিউ
৩৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ললিতার স্বপ্ন দেখছিল অবনী।

দেখছিল: ওরা বিছানায় শুয়ে আছে; ললিতা ছাদের দিকে মুখ তুলে সোজা হয়ে শুয়ে; ললিতার দিকে পাশ ফিরে তার বালিশে কনুই রেখে সামান্য উঁচু হয়ে অবনী। ললিতার চোখ খোলা, ঠোঁট ফাঁক, দুটি সাদা চকচকে দাঁত বেরিয়ে রয়েছে, গলায় তুলসীমঞ্জরীর মতন হার। অবনী ডান হাত আস্তে করে ললিতার মুখের কাছে আনল, গালে ঠোঁটে আঙুলের ডগা বুলোলো, তারপর চোখের পাতা শেষে ডান হাতের পাঁচটি আঙুল ও তালু দিয়ে ললিতার মুখ ঢেকে দিয়ে অবনী ললিতার বুকের ওপর মুখ নামাল। ললিতার হাত অবনীর মাথার চুলে এসে পড়েছে। নিরাচ্ছাদিত বুক ললিতার; অবনী পরিপূর্ণ যুবতীদেহে চুম্বন ও দংশন করল। ললিতা তাকে উৎফুল্ল করছিল, পীড়ন করছিল। তারপর সহসা সে অবনীর আলিঙ্গন থেকে মুক্তির জন্যে বসল। পরমুহূর্তে ললিতাকে আর বিছানায় দেখা গেল না; অবনী অতি দ্রুত তাকে অন্বেষণ করতে ঘরের বাইরে এল। ঘর থেকে অন্য ঘর, বাদুড়বাগানের বাড়ির শোবার ঘরে, ললিতা যেন এইমাত্র এই ঘর থেকে চলে গেছে–তার খোলা জামা কাপড় বিছানায় ও মেঝেতে লুটোচ্ছিল; অবনী চকিতে অন্য ঘরে চলে গেল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!