প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

পোকা
উপন্যাস ২০ আগস্ট ২০২৩

পোকা

হুমায়ূন আহমেদ

৯৩ ভিউ
১০৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আলতাফ হোসেনের নামের শেষে অনেকগুলি অক্ষর।

আলতাফ হোসেন বি. এ. (অনার্স), এম, এ, বি, টি, এল, এল, বি.।

প্রতিটি অক্ষরের পেছনে কিছু ইতিহাস আছে। যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। অনার্স থেকে শুরু করা যাক। আলতাফের ইচ্ছা ছিল পাস কোর্সে পড়া। তার দূর সম্পর্কের মামা এ.জি, অফিসের সিনিয়র এসিসটেন্ট বজলুর রহমান বললেন, অনার্স পড়। শুনতে ভাল লাগে। আলতাফ হোসেন ক্ষীণ গলায় বলল, ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, অনার্সে ভর্তি হতে পারব না, মামা। বজলুর রহমান বললেন, চেষ্টা করে দেখ। কত আজে-বাজে সাবজেক্ট আছে–পল সায়েন্স, ফল সায়েন্স। আলতাফ অনেক খুঁজে পেতে জগন্নাথ কলেজে অনার্সে ভর্তি হয়ে গেল। বজলুর রহমান বললেন, খাটাখাটনি করে পড়। খাটাখাটনি কখনো বৃথা যায় না। কথায় আছে–খাটে মানুষ টে না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!