প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রকাশ্য দিবালোকে
উপন্যাস ০২ সেপ্টেম্বর ২০২৩

প্রকাশ্য দিবালোকে

সুনীল গঙ্গোপাধ্যায়

২৩৮ ভিউ
৯৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ভোর বেলা রেডিয়োতে প্রথম আজানের সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ভরত গুপ্তর ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর চোখ মেলে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকেন তিনি। কোনোদিন ধড়ফড় করে উঠে বসেননি।

বিশাল ঘর, শীতাতপনিয়ন্ত্রিত। তাঁর শোওয়ার খাটটিও প্রকান্ড, অন্তত ছ-জন লোক স্বচ্ছন্দে ঘুমোতে পারে, কিন্তু ভরত গুপ্তর একা ঘুমোনো অভ্যেস। তাঁর মাথার বালিশ দু-টি এবং পাশ বালিশ চারটি, বিছানার ধপধপে সাদা চাদর। ঘরের দেয়ালের রংও সাদা। এত বড়ো ঘরখানির কোনো দেয়ালে একটিও ছবি বা ক্যালেণ্ডার নেই। আয়নাও নেই।

জেগে উঠে প্রায় পনেরো মিনিট নিথরভাবে চিৎ হয়ে শুয়ে রইলেন ভরত গুপ্ত। বড়ো বড়ো নিশ্বাস নিতে লাগলেন। তিনি শবাসন করছেন।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!