প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রথম প্রবাস
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

প্রথম প্রবাস

বুদ্ধদেব গুহ

৭৩ ভিউ
৩৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বোম্বে থেকে লুফতহানসার উড়ান কাল খুব সকালে। একটানা। না থেমে ফ্রাঙ্কফার্ট।

বোম্বেতে ইতিপূর্বে কাজে এসেছি অনেকবার। এবার অকাজে। কলকাতা থেকে বোম্বে ইণ্ডিয়ান এয়ার লাইনসের উড়ান মাত্র ঘণ্টা তিনেক লেট ছিল। নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম। শহরে অনুপস্থিত এক বন্ধুর গাড়ি ও তার সেক্রেটারি-ছিপছিপে সুন্দরী একটি পারশি মেয়ে, নাম জারীন, নিতে এসেছিলেন সান্টা-ক্রুজে। তখন শেষ বিকেল। সেপ্টেম্বর মাস। ভ্যাপসা গরম।

জারীন আমাকে তাজ হোটেলে নামিয়ে দিয়ে চলে গেলেন। কাল শেষরাতে গাড়ি আসবে বলে গেলেন।

চান-টান করে হোটেলের ঘরের পর্দা সরিয়ে কাঁচের মধ্যে দিয়ে বোম্বের রাতের আলো দেখছিলাম।

মনটা খারাপ লাগছিল। বেশ বেশি খারাপ। অথচ সে মুহূর্তে আনন্দিত হওয়ারই কথা ছিল। দু-মাসের জন্য বিদেশ যাচ্ছি, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। কত দেশে পা রাখব, কত লোকের সঙ্গে মিশব, চোখ খুলে পৃথিবীর শরীর দেখব, কান খুলে হৃৎস্পন্দন শুনব– নিজের বুকের মধ্যে, চেতনার মধ্যে, মস্তিষ্কের কোষে কোষে সমস্ত পৃথিবীর শব্দ, স্পর্শ, রূপকে রুপোলি নূপুরের মতো ঝুমঝুমির মতো বাজাব ভেবেছিলাম।

কিন্তু তবুও দুঃখ হচ্ছিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!