প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

প্রথম প্রহর
উপন্যাস ২০ আগস্ট ২০২৩

প্রথম প্রহর

হুমায়ূন আহমেদ

৮১ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমার বয়স প্রায় বত্রিশ।

প্রায় বললাম এই জন্যে যে মাসের হিসেবে একটু গণ্ডগোল আছে। আমার বাবার খাতাপত্রে আছে আমার জন্ম ডিসেম্বর মাসের তিন তারিখ। আমার মা নিজেও বলেন ডিসেম্বর। মা-বাবার কথাই এসব ক্ষেত্রে সঠিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমার যেখানে জন্ম, সেই নানার বাড়িতে সবাই জানে আমার জন্ম হয়েছে জানুয়ারির তিন তারিখে। পুরো একটা মাসের গণ্ডগোল।

আমার মায়ের কথায় আমি বিশেষ গুরুত্ব দিই না। কারণ তিনি আমার বাবার সব কথাকেই অভ্ৰান্ত মনে করেন। বাবা যদি বলেন–না-না, ফরিদের জন্ম এপ্রিল মাসে। ডিসেম্বরে কে বলল? তাহলে প্রথম কিছু দিন মা কিছুই বলবেন না। তারপর বলবেন-হা তাই তো, ওর জন্মের সময় তো গরমই ছিল। জানালা রাতে খোলা থাকত, স্পষ্ট মনে আছে।

এক মাসের তফাৎ এমন কিছু নয়। আমি অতি নগণ্য ব্যক্তি। পৃথিবীর অনেক। বিখ্যাত মানুষেরই জন্মের দিন-তারিখে গণ্ডগোল আছে। তবু কয়েক দিন ধরে মনে হচ্ছে এক মাস খুব কমও নয়। আমার আয়ু যদি বত্রিশ বছর হয়, তাহলে এক মাস হচ্ছে আমার মোট জীবনের তিন শ চুরাশি ভাগের এক ভাগ। অনেকটা সময়। তিরিশ দিন মানে হচ্ছে সাত শ বিশ ঘন্টা। আরো হোট করে বললে পঁচিশ লক্ষ সেকেণ্ডেরও কিছু বেশি। খুব একটা হেলাফেলা করার মতো ব্যাপার নয়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!