প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ফাউণ্ডেশন অ্যাণ্ড আর্থ
বিজ্ঞান কল্প কাহিনী ২৭ জানুয়ারি ২০২৬

ফাউণ্ডেশন অ্যাণ্ড আর্থ

আইজাক আসিমভ

৩৫৯ ভিউ
১১৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এমন কেন করলাম? জিজ্ঞেস করল গোলান ট্র্যাভিজ।

নতুন কোনো প্রশ্ন নয়। গায়াতে আসার পর থেকেই সে নিজেকে বারবার এই প্রশ্ন করছে। শীতল রাতের আরামদায়ক ঘুম থেকে জেগে উঠে প্রতিদিন সে দেখতে পায় তার মনের ভেতর আলোড়ন তুলছে প্রশ্নটা, যেন মৃদু লয়ে ঢোল বাজাচ্ছে কেউ তার ভেতরে বসে।

এই প্রথম গায়ার সবচেয়ে প্রাচীন–ডমকে প্রশ্নটা জিজ্ঞেস করল সে। ডম জানে ট্র্যাভিজ অস্থির হয়ে পড়েছে, কারণ কাউন্সিলম্যানের মাইণ্ড এর প্রতিটি সূক্ষ্ম তারতম্য সে ধরতে পারে। কিন্তু কিছু করার নেই। গায়া কোনো অবস্থাতেই ট্র্যাভিজের অনুভূতি পাল্টানোর কোনো পদক্ষেপ নিতে পারে না। আর নিরপেক্ষ থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সে যা অনুভব করছে সেটা এড়িয়ে যাওয়া।

কী করেছ, ট্র্যাভ? জিজ্ঞেস করল সে। একাধিক শব্দাংশে কোনো ব্যক্তিকে সম্বোধন করা তার জন্য একটু কঠিন, যদিও ট্র্যাভিজ এসব ছোটখাটো ব্যাপারে অভ্যস্থ হয়ে পড়েছে।

আমি যে সিদ্ধান্ত নিয়েছি, ট্র্যাভিজ বলল। ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছি গায়া।

তুমি সঠিক কাজ করেছ, বলল ডম। বসে আছে, তার বয়সী গভীর চোখদুটো আন্তরিকভাবে নিবদ্ধ সামনে দাঁড়ানো ফাউণ্ডেশনারের উপর।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!