প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বউ
গল্প ২৭ জুলাই ২০২৩

বউ

মানিক বন্দ্যোপাধ্যায়

২৩২ ভিউ
৮৮ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সরলার পায়ে সব সময় মল থাকে। মল বাজাইয়া হাঁটে সরলা,-ঝম ঝমর ! চুপিচুপি নিঃশব্দে হাঁটিবার দরকার হইলেও সরলা মল খুলিযা ফেলে না, উপরের দিকে ঠেলিয়া তুলিয়া শক্ত করিয়া পায়ের মাংসপেশিতে আটকাইয়া দেয়—ফলে মল আর বাজে না। প্রথম প্রথম শম্ভু এ খবর রাখিত না, ভাবিত বউ আশেপাশে আসিয়া পৌঁছানাের আগে আসিবে মলের আওয়াজের সংকেত-পিছন হইতে মােটর আসিবার আগে যেমন হর্নের শব্দ আসে। ক-বার বিপদে পড়িয়া বউয়ের মলের উপর শম্ভুর নির্ভর টুটিয়া গিয়াছে।
ঘােষপাড়ার প্রধানতম পথটার ধারে একখানা বড়াে টিনের ঘরের সামনের খানিকটা অংশে বাঁশের মাচার উপর শম্ভুর দোকান। মাটিব হাঁড়ি, গামলা, কেরােসিন ,কাঠের তক্তার চৌকো চৌকো খােপ, ছােটোবড়াে বারকোশ, চটের বস্তা ইত্যাদি আধাবে রক্ষিত জিনিসপত্রের মাঝখানে শম্ভুর বসিবার ও পয়সা রাখিবার ছোটো চৌকি ; হাত ও লােহার হাতা বাড়াইয়া এখানে বসিয়াই শম্ভু অধিকাংশ জিনিসের নাগাল পায়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

Kindle Bangla

১৫ জুন ২০২৬

@ Johirul Islam
আপনার বক্তব্য বুঝতে পারছিনা। দুঃখিত।

Johirul Islam

০২ জুন ২০২৬

সদ্গাজারিয়া হিসেবে দিয়া দিলাম