প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বাথান
উপন্যাস ১৫ সেপ্টেম্বর ২০২৩

বাথান

সমরেশ বসু

১৬৬ ভিউ
৭৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বিশাল মাঠ। কোনও দিকে যেন তার কূলকিনারা নেই। পুব-পশ্চিম আর উত্তরে আকাশে মেশা। দক্ষিণ গ্রাম। বৈশাখ মাস। দিগদিগন্তহীন ফসলি মাঠ এখন ফাঁকা। ধু ধু, ধূসর। তেল জল না ছোঁয়ানো। কালো শরীরে খড়ি ওঠার মতো। রুক্ষু ফাটা চটা। বড় তৃষ্ণা। কিন্তু এই জগতবেড় মাঠ তৃষ্ণায় কাঁদছে না। যেন রেগে তেতাল। আকাশের দিকে তাকিয়ে ফুঁসছে।

গদুগদাধরের এই রকম মনে হচ্ছিল। আর হেসেছিল। কেন, এ জগতবেড় রুক্ষু ফাটা চটা মাঠ কি গদাধরের মতো গোয়ালা নাকি? লোকে বলে না। গদাধররা নিজেরাই বলে, আমরা গোয়ালারা বড়। গোঁয়ার। মিছে ঘাঁটিও না। রক্তগঙ্গা বয়ে যাবে। মাটি কখনও তা হয়? আর কদিন? এ মাঠ ভিজবে। জলে ডুববে। সবুজ হবে। এখন দেখলে বিশ্বাস হতে চায় না। আবার যখন সবুজে ঢেউ খেলবে, তখনও বিশ্বাস হবে না এ মাঠের চেহারা এমন ছিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!