প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য
উপন্যাস ২৯ জুলাই ২০২৩

বিশেষ দ্রষ্টব্য

সুনীল গঙ্গোপাধ্যায়

১৮৩ ভিউ
৪২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
‘আমি আপনার চোখ চাইনা। কিন্তু, আপনার সঙ্গে একবার চোখাচোখি দেখা করার সুযোগ পেতে পারি কি?’ এই চিঠিটা লিখেছিলাম একটি বিজ্ঞাপনের উত্তরে। ইংরেজি দৈনিকে একজন বিজ্ঞাপন দিয়েছিলেন, তিনি তাঁর একটি চোখ দান করতে চান। যার দরকার সে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করতে পারে। বিজ্ঞাপনটি বেরিয়েছিল বক্স নাম্বারে, উত্তর পেলাম একজন বাঙালির কাছ থেকে। শনিবার সন্ধেবেলা আমাকে দেখা করতে বলেছেন।

দক্ষিণ কলকাতার নব্য-ধনী এলাকার একটি চারতলা বাড়ির একেবারে চারতলার ঘরে তিনি আমার সঙ্গে দেখা করলেন। দীর্ঘ সুঠাম চেহারা, বয়স পঞ্চাশের বেশি নয়, দেখলেই লোকটিকে বেশ রাশভারী মনে হয়। ঘরে একটি শ্বেতপাথরের টেবিল, একটি চেয়ার ও খাট ছাড়া কোন আসবাব নেই। সবকিছুই সাদা। সাদা বিছানার চাদর, সাদা জানালার পর্দা, ধপধপে সাদা দেয়ালে একটি ছবি বা ক্যালেন্ডাররও নেই। অত সাদা রং চোখকে পীড়া দেয়। ঘরটা দেখেই আমার অপ্রাসঙ্গিকভাবে মনে পড়ল, কবি ইয়েট্স্ নাকি সবসময় কালো রং ব্যবহার করতেন, কালো পোশাক, কালো পর্দা এমনকি চা খেতেন কালো কাপ-ডিশে, পাশে একটি কালো বিড়াল নিয়ে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!