প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

ভালবাসার অনেক নাম
গল্প ১৯ সেপ্টেম্বর ২০২৩

ভালবাসার অনেক নাম

শিবরাম চক্রবর্তী

১০৫ ভিউ
১৩৬ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ইঁদুর অর্চনার রেয়াজ এদেশে নেই, কিন্তু সিদ্ধিদাতার বাহন শ্ৰীমান মূষিকও কিছু কম সিদ্ধিপ্রদ নন – উৎসর এই কাহিনী থেকে আমরা জানতে পাব।

এমনকি অতঃপর ইঁদুরকে নিয়ে একেবাবে বারোয়ারি সার্বজনীনের চল না হলেও ছোট খাট ঘরোয়া উৎসব বেশ জমতে পারে, আশা করা অবশ্যই।

পর্বতের মূষিকপ্রসব বলা ঠিক না গেলেও মূষিকের পর্বতপ্রসব হত বা বলা যায়। পর্বত না হলেও পার্বতী তো বটেই।

সেদিন সকাল আটটার সময় চোখ মেলেই উৎস দেখতে গেল তার ঘরের জানালার গা ঘেঁষে রঙিন শাড়ি ঝুলছে একখানা। তবে ওপরকার ফ্ল্যাটে ভাড়াটে এলো তাহলে এতদিনে।

রঙিন শাড়িটা তার মনেও একটু রঙ ধবালো বুঝি।

উপরে নীচে পাশাপাশি অনেক গুলো ফ্ল্যাট নিয়ে তাদের পাঁচতলা বাড়িটা। একঘরে ফ্ল্যাট, দুঘরা, আর তিনঘরা ফ্ল্যাট সব। প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত রান্নাঘর, স্নানের ঘর এবং সব কিছু। টেলিফোনও আছে প্রত্যেক তলাতেই। তবে নিজেরটায় দুটি শয়নকক্ষ। তার উপরেরটাও দুঘরা ফ্ল্যাট উৎস এখানে এসে আগেই ওটা দেখেছিল, তার পরে দুটোর ভেতরে পছন্দ করে এই নীচেরটাকেই সে বেছে নিয়েছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!