প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মধ্যযুগের বাংলা : বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা
ইতিহাস ও ঐতিহ্য ১৯ জানুয়ারি ২০২৬

মধ্যযুগের বাংলা : বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা

খন্দকার স্বনন শাহরিয়ার

১০৫ ভিউ
৪৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আফগানিস্তানের হেলমন্দ নদীর ধারে তোর আগা নামের এক এলাকায় খলজি উপজাতির একটি শাখা বাস করত। তোর আগার (পরে যার নাম হলো গর্মশির, মানে মাথা-তেতে-ওঠা-গরম) গ্রামগুলো নদীর ধারে, গ্রামের বাইরে গেলেই দিগন্তজোড়া ঊষর জমি। সেখানে খলজিরা প্রকৃতি এবং অন্যান্য উপজাতির সঙ্গে লড়াই করে টিকে থাকত। অসমসাহস আর প্রবল দৈহিক ক্ষমতা না থাকলে এই বৈরী পরিবেশে অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল। একটু নিরাপদ জীবিকার সন্ধানে তোর আগার সমর্থ পুরুষেরা প্রায়ই গজনীর সুলতানের সেনাদলে ভর্তি হতো।

এখানেই এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার অল্প বয়সেই বুঝতে পেরেছিলেন, জন্মভিটায় থাকলে জীবনটা কষ্টে কাটবে। তিনি সুলতানের সেনাদলে সৈন্য হিসেবে ভর্তি হতে গজনী গেলেন। কিন্তু সঙ্গে ঘোড়া নেই, ঢাল নেই, তলোয়ার নেই। সেনাদলের নিয়োগকর্তারা ইখতিয়ার উদ্দিনকে ফিরিয়ে দিলেন। এমন সম্বলহীন সৈন্য তাঁরা চান না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!