প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মস্তান বোমকাই
কিশোর সাহিত্য ২৭ জানুয়ারি ২০২৬

মস্তান বোমকাই

উল্লাস মল্লিক

২২৩ ভিউ
৮২ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
বোমকাইয়ের মনে যে বড় দুঃখ! দুঃখে দুঃখে একেবারে সিলিন্ডার ভর্তি। দুঃখের চাপে মাঝে মাঝে সিলিন্ডার লিক করে একটু-আধটু বাইরে চলে আসে। তখন তার গা থেকে দুঃখ দুঃখ গন্ধ ছাড়ে। লোকজন বলে, কী রে বোমকাই, কীসের দুঃখ তোর, মুখটা অমন করে আছিস কেন! খাওয়া দাওয়া হয়নি! নাকি বাপ বাড়ি থেকে খেঁদিয়ে দিয়েছে!

না, বাপ তাকে খেঁদিয়ে দেয়নি এখনও। বলতে নেই, ভালো ব্যবহারই করেন। তবে ওই, মাঝে-মাঝেই কীভাবে যেন সেই কুটকুটে প্রসঙ্গটি তুলে ফেলেন। চাকরি। বাবা বলেন, এবার চাকরি বাকরির একটা চেষ্টা কর। আমি তো আর সারাটা জীবন থাকব না।

বোমকাই চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া উপায় কী! বলে বলে তো বাবাকে বোঝান যায় না, ঠুনকো চাকরি বাকরি করার জন্য জন্ম হয়নি তার। সে চায় মস্তান হতে। হ্যাঁ মস্তান। তার নামে এলাকা কাঁপবে। কালো জিন্‌স, কালো হাতকাটা গেঞ্জি আর কালো সানগ্লাস পরে রাস্তা দিয়ে হেঁটে গেলে, সম্ভ্রমে দু’পাশে সরে দাঁড়াবে সবাই। ফুটবল খেলা দেখতে গেলে টিকিট কাটার কোনও ব্যাপারই থাকবে না। কর্মকর্তাদের কেউ একজন একটা চেয়ার সাইডলাইনের ধারে পেতে দিয়ে বলবে, বসুন বোমকাইদা, মনের আনন্দে খেলা দেখুন। ব্যাগ নিয়ে বাজারে গেলে কাড়াকাড়ি পড়ে যাবে। তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে আলুওলা আলু ঢুকিয়ে দেবে ব্যাগের মধ্যে; আলুওলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সবজিওলা সেরা সেরা সবজিগুলো ভরে দেবে ব্যাগে। মাছের ব্যাগ ছিনিয়ে নিয়ে ছুটবে মাছওলা। আড়াই কিলো সাইজের কাতলা ঢুকিয়ে দেবে ব্যাগের মধ্যে। ব্যাগ ছাপিয়ে মাছের লেজ উঁকি দেবে বাইরে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!