প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

মাস্টার জাকারিয়ুস
অনুবাদ ০৭ আগস্ট ২০২৩

মাস্টার জাকারিয়ুস

জুল ভার্ন

৬৫ ভিউ
৩১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
এক-এক করে কত দিন কেটে গেছে। যেন কোনো অতিপ্রাকৃত উত্তেজনা তাকে এসে অধিকার করেছে–তাই রোগশয্যা ছেড়ে কেমন করে যেন উঠেছেন মাস্টার জাকারিয়ুস, আবার কাজে হাত দিয়েছেন তিনি–যেন কোনো অমানুষিক শক্তি পেয়েছেন তিনি কোনোখান থেকে। যেন তার অহংকারই তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু জেরাঁদ আর নিজেকে প্রতারিত করলো না–তার পিতার দেহ ও মন চিরকালের মতো কোনো দুঃস্বপ্নের মধ্যে হারিয়ে গেছে, এটা সে অবশেষে মেনে নিলো। পোয্য কিংবা নির্ভরশীলদের কথা মোটেই চিন্তা না-করে জাকারিয়ুস তার শেষ কপদকটুকু পর্যন্ত এক জায়গায় জড়ো করেছেন। কোনো-এক অস্বাভাবিক বল পেয়েছেন যেন তিনি কোত্থেকে–অফুরন্ত যেন তার উৎস : তার হাঁটা-চলায়, কাজ-কর্মে, কথাবার্তায় তা-ই ফুটে বেরোয়–আর সবসময় বিড়বিড় করে অস্ফুট ভাবে কী যে বলেন তিনি–তার সব কথা স্পষ্ট বোঝাও যায় না।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!