প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

রসাতলের রহস্য
এডভেঞ্চার ২৮ মে ২০২৪

রসাতলের রহস্য

সমরেশ মজুমদার

১৪২ ভিউ
৫৩ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
কুয়াশা এখন ঘন হয়নি, তাই সিগালগুলোকে ফিরে যেতে দেখতে পেল নীল। বন্দর ছাড়ার পরেই ওরা জাহাজের ওপর পাক খেতে থাকে। নির্দিষ্ট সীমায় পৌঁছে ফিরে যায় ডাঙায়। যেখানে ওরা যেতে পারবে না সেখানে একটা জাহাজ যাচ্ছে, সেই খুশিতে একটু সঙ্গী হওয়া, না যেতে নিষেধ করার জন্যে সঙ্গে উড়ে আসা। কিন্তু ওরা ফিরে যাওয়ার পর মন উদাস হল।

এই জাহাজের পেটে রয়েছে এক কোটি ডলারের দামি ইলেকট্রনিক্স বাক্স। এগুলো পৌঁছে দিতে হবে আফ্রিকার ডারবান বন্দরে।

ইলিয়ট রোড আর সার্কুলার রোডের মোড়ে ট্রাম আর বাসের সংঘর্ষে যে চারজন মানুষ মারা যান তাদের মধ্যে নীলের মা ছিলেন। সেই সময় নীল নিউমার্কেটে ঘুরছিল একটা আমেরিকান টুরিস্টের সঙ্গে। লোকটার ইংরেজি উচ্চারণ কেউ বুঝতে না পারায় নীল দোভাষীর কাজ করছিল। বেকার জীবনে ওটাই তার একমাত্র রোজগারের রাস্তা ছিল। ছ’শো টাকা হাতে পেয়ে নিউমার্কেট থেকে ভালো হ্যাম আর পাউরুটি কিনে সে যখন বাড়িতে পৌঁছল তখন প্রতিবেশীরা খবরটা দিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!