প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

লাইট হাউজ
অনুবাদ ২১ আগস্ট ২০২৩

লাইট হাউজ

জুল ভার্ন

১১৫ ভিউ
৪৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
পশ্চিমের সারি সারি পাহাড়গুলো কালো পর্দার মত ঢেকে রেখেছে আকাশটাকে। যাই যাই করছে সূর্য, এই ডোবে এই ডুবল অবস্থা। ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে শেষ বিকেলের আলো। একেবারে শান্ত আবহাওয়া, এদিকে এমনটি সাধারণত দেখা যায় না। পুব আর উত্তর-পুব দিকে তাকালে আকাশ ও সমুদ্রকে আলাদাভাবে চেনা যাবে না, মিলেমিশে একাকার হয়ে গেছে-অন্তত দূর থেকে খালি চোখে দেখলে তাই মনে হবে। শেষ মুহূর্তের কমলা রোদ এখন শুধু ছেঁড়া ছেঁড়া মেঘগুলোর গায়েই লেগে আছে, তবে সমুদ্রের গাঢ় নীল পানিতে সেই রঙ ঝিকমিক করছে সারাক্ষণ।

সবগুলো নোঙর ফেলে ইগোর উপসাগরে দাঁড়িয়ে রয়েছে সান্তা ফে। উত্তর মেক্সিকোর বিখ্যাত শহর সান্তা ফে, ওই শহরের নামেই নাম রাখা হয়েছে জাহাজটার।

জাহাজের ডেক থেকে হঠাৎ পিলে চমকানো শব্দে গর্জে উঠল একটা কামান। পরমুহূর্তে দেখা গেল আর্জেন্টিনা প্রজাতন্ত্রের জাতীয় পতাকা তরতর করে মাস্তুলের মাথায় উঠে যাচ্ছে। খোলা সাগরের বাতাস পেয়ে পতপত করে উড়তে লাগল সেটা। পরক্ষণে, যেন সাড়া দেয়ার জন্যে তৈরিই ছিল, বাতিঘর থেকে একটা রাইফেল গর্জে উঠল। গুলির শব্দ আসলে একটা সঙ্কেত, সঙ্গে সঙ্গে তীব্র আলোর একটা চোখ-ধাঁধানো ছটা পিছলে পড়ল ইগোর উপসাগরের পানিতে।

বাতিঘরের দুজন রক্ষী সৈকতে এসে দাঁড়াল। জাহাজ থেকে ওদেরকে দেখে উৎফুল্ল কণ্ঠে অভিনন্দন জানাল একজন নাবিক।

রাইফেলের আরও একজোড়া শব্দ স্টাটেন আইল্যান্ডের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সেই আওয়াজ আরও জোরাল হয়ে ফিরে আসছে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!