প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

শালডুংরি
উপন্যাস ১৪ আগস্ট ২০২৩

শালডুংরি

বুদ্ধদেব গুহ

৯১ ভিউ
৪৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
সেই প্রথম সকাল থেকেই ছুলোয় শিকার হচ্ছে। তিনটি ছুলোয়া হয়ে গেছে। বাকি আছে। একটি। সূর্য এখন চলে পড়েছে পশ্চিমে। সঙ্গে খাবার জল ফুরিয়ে গেছে। খিদেও পেয়েছে। প্রচন্ড।

শেষ ছুলোয়া এক্ষুনি আরম্ভ হল। এই ছুলোয়া শেষ হতে হতে রাত নেমে যাবে।

আমরা তিনজন পঁচাত্তর গজ দূরে বসে আছি পাহাড়টার মাথায়। সামনের মালভূমির ঘন বনের অন্য প্রান্ত থেকে ছুলোয়া করে আসছে গুরবার দল। ছুলোয়ার দলে সবসুদ্ধ জনা তিরিশেক আছে ওরা। সকলেই ক্লান্ত। হয়তো আমাদের চেয়ে বেশিই। তবে, উৎফুল্ল। কারণ, ইতিমধ্যেই শুয়োর মারা পড়েছে তিনটি। তারমধ্যে একটি খুবই বড়ো। প্রকান্ড দাঁতওয়ালা। তা ছাড়া একটি শম্বরও। একটি চিতাবাঘ। মাদি দুটি ময়ূর এবং একটি শজারুও। শুয়োরের মাংস গুরবাদের বড়োই প্রিয়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!