প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সর্বনেশে ভুল অঙ্ক
গল্প ২৯ জুলাই ২০২৩

সর্বনেশে ভুল অঙ্ক

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১৩৪ ভিউ
৬১ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
গুপ্তিপাড়ার কাছে এমন গো-হারান হারতে হবে, এটা নবু স্বপ্নেও ভাবেনি। গুপ্তিপাড়ার খেলুড়েরা মারকুট্টা বটে, গায়েগতরেও তারা ভাল। কিন্তু ফুটবলের কূটকৌশলে তারা একেবারেই আনাড়ি। গতবারেও গদাধর লিগে তাদের গুনে-গুনে তিন গোল দিয়েছিল বিদ্যাধরপুর। আর বলতে কী, এ বছর বিদ্যাধরপুরের টিম খুবই চনমনে। লিগের চারটি খেলার সব কটাতেই তিন-চার গোলে জিতেছে। আজ যে এমন ল্যাজেগোবরে হতে হবে, তা কে ভাবতে পেরেছিল। গুপ্তিপাড়া আজ ল্যাং মারামারি করে খেলেনি। সত্যি কথা বললে বলতে হয়, গুপ্তিপাড়া আজ বেশ ঠান্ডা মাথার ফুটবলই খেলেছে। তবু এঁটে উঠতে পারত না, যদি না পাঁচু নামে একটা নতুন প্লেয়ার আজ ওরকম সাঙ্ঘাতিক খেলত। যেমন পায়ের কাজ, তেমনই হরিণের মতো দৌড়, তেমনই মারাত্মক শটের জোর আর হেডের কেরামতি। ওই একটা ছেলেই আজ বিদ্যাধরপুরকে ঘোল খাইয়ে ছেড়ে দিল।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!