প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা
প্রবন্ধ ১৭ সেপ্টেম্বর ২০২৩

সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা

বদরুদ্দীন উমর

১৩৪ ভিউ
৫৪ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
ডক্টর সৈয়দ আলী আশরাফ অল্প কিছুদিন পূর্বে আমাকে বলেছিলেন যে সংস্কৃতি নিয়ে আমার সাথে কথা বলার অসুবিধে এই যে আলোচনাকালে একটা বিশেষবিন্দুকে কেন্দ্র করে আমি ঘুরতে থাকি এবং সেই কক্ষপথ থেকে বিচ্যুত হতে রাজী হই না। এক্ষেত্রে কক্ষপথে আবর্তনের অর্থ কি, সেটা দেখা দরকার।

হিন্দু মুসলমান ধর্মীয় সমাজের অন্তর্গত মানুষদের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য নেই, একথা আমি কোথাও বলিনি। এ বিষয়ে আমার বক্তব্যকে মোটামুটি দুইভাবে বিভক্ত করা চলে। প্রথমতঃ ‘হিন্দু’ অথবা ‘মুসলমান’ কোন্ শ্রেণীভুক্ত একথা উল্লেখ না করে শুধু ‘হিন্দু” অথবা ‘মুসলমান’ সংস্কৃতির আলোচনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর। দ্বিতীয়তঃ, পূর্বকালে অথবা বর্তমানে একই শ্রেণীভুক্ত হিন্দু এবং মুসলমানের মধ্যে যে পার্থক্য, বিরোধ ও বৈষম্য দেখা গেছে, তার মধ্যেও মাত্রা এবং গুরুত্বের যথেষ্ট প্রভেদ। এই প্রভেদের কারণ উভয়ের মধ্যেকার পার্থক্য, বিরোধ এবং বৈষম্য মৌলিক নয়, তার প্রায় ষোল আনাই স্থান কাল এবং আর্থিক জীবনের দ্বারা নিয়ন্ত্রিত। এবং একারণেই তারা শাশ্বত নয়, সর্বাংশে পরিবর্তন-সাপেক্ষ।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!