প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

স্বগতোক্তি
উপন্যাস ১১ আগস্ট ২০২৩

স্বগতোক্তি

বুদ্ধদেব গুহ

৭৪ ভিউ
৩৫ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি, তুমি, আমরা সকলেই অনেক কিছু বলতে চাই, বলিও, কিন্তু বোধহয় শোনাবার লোক পাই না।

পাই না, কারণ যে শুনবে তারও যে বলার অনেক কিছু আছে। তার নিজের কথা কেউ মনোযোগ দিয়ে শোনে না যখন, সে কেন আমার তোমার কথা শুনতে যাবে?

তাই বোধহয় আমি, আমরা সকলেই, প্রায়ই নিজের সঙ্গে নিজে কথা বলি, দুপুরবেলার খোঁটায় বাঁধা একলা বাছুরের মতো আমরা সবাই বলি। ভাগ্যিস সোচ্চারে বলি না। আয়নার সামনে বসে চুল বাঁধতে বাঁধতে, অথবা ক্লাসের অফ পিরিয়ডে, অথবা চান করতে করতে আমরা সকলেই নিজের সঙ্গে নিজে কথা বলি।

আমরা সকলেই লেখিকা নই। আমি তো চিঠি পর্যন্ত লিখতে পারি না, অথচ আমি কী দারুণ ভাবতে পারি। সময় নেই, অসময় নেই, আমি কেমন ভাবতে বসে যাই। নিজের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা-কাটাকাটি করি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!