প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

স্যালভেশন অফ আ সেইন্ট
অনুবাদ ৩১ অক্টোবর ২০২৩

স্যালভেশন অফ আ সেইন্ট

কেইগো হিগাশিনো

১৫৫ ভিউ
৫৭ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
অপরাজিতা ফুলগুলো ফুটেছে বেশ কয়েকদিন পর, থোকায় থোকায়। ওগুলোর রঙে উজ্জ্বল হয়ে আছে চারপাশ। চারদিকের শুকনো মাটিও ক্ষুন্ন করতে পারেনি পাপড়িগুলোর সৌন্দর্য। খুব বিরল জাতের হয়তো নয়, কিন্তু আমার পছন্দের, বারান্দার কাচের দরজা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে বলল আয়ানে। নিয়ম করে পানি দিতে হবে।

“আমার একটা কথাও কি তোমার কানে ঢুকেছে?” বিরক্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল ইয়োশিতাকা।

ঘুরে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে একটা হাসি দিল সে, “হ্যাঁ, সব শুনেছি। না শোনার কি হলো?”

“তাহলে দয়া করে একটু দ্রুত জবাব দিয়ে আমাকে বাধিত করবে এরপর থেকে,” পা ভাঁজ করে সোফায় বসতে বসতে বলল ইয়োশিতাকা। নিয়মিত ব্যায়াম করে সে, কিন্তু খেয়াল রাখে যাতে পায়ের পেশি বেশি স্ফীত না হয়। ওতে করে চাপা জিন্স পরতে অসুবিধে হয়।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!