প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হাজারদুয়ারি
উপন্যাস ৩১ জুলাই ২০২৩

হাজারদুয়ারি

বুদ্ধদেব গুহ

৮২ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
রান্না হল?

প্রায়।

ভরত কোথায়? ওর ভাষা বুঝতে অসুবিধে হচ্ছে না?

না। সারল্য ভাষার বাধা ভেঙে দেয় যে! ভারি সরল ছেলেটি!

কোথায় সে?

বাগানে আছে বোধহয়।

আমাকে একটা জলচৌকি আর হামনদিস্তা এনে দিতে হবে কিন্তু কাল।

দেব, দেব। এত দূর নিয়ে এলাম তোমাকে আর এসব তো…

বেশিদূর আর কোথায়? মাত্র শচারেক মাইল তো!

শ্ৰী ঘাড় ঘুরিয়ে বলল, ওই মোড়াটা টেনে নিয়ে বোসো না যদি কাজ না থাকে।

অন্য কাজ আর কী থাকবে? বাইরের দরজাটাতে ভেতর থেকে আরেকটা খিল লাগাবার বন্দোবস্ত করতে হবে শুধু। তা বিকেলেও করা যাবে। বাজারে কাঠের মিস্ত্রির দোকানও দেখে এসেছি গিয়ে। দোতলা থেকে পাহাড় জঙ্গল বেশ দেখায়, না?

সত্যি।

খুব সংসারী হয়ে উঠেছ দেখছি। এবং প্রকৃতি-প্রেমিক।

জবাব এড়িয়ে গিয়ে গোপেন বলল, রান্নার কত দেরি?

প্রথম দিন আমার হাতে খাবে। নার্ভাস লাগছে তো! কাল কিন্তু নীপাদি দারুণ খাওয়ালেন দু-বেলা। তাই না?

তুমি কী কী করলে? সকালে বাজারটা কেমন করলাম সেটাও এল!

খুউব ভালো। ডাল করেছি।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!