প্রিয় পাঠক!

জ্ঞান বিতরণের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই লাইব্রেরিটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। তবে সার্ভার খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অর্থের প্রয়োজন। আপনার আমাদের এই উদ্যোগটি চালিয়ে নিতে এবং আরও নতুন বই সংগ্রহ করতে সাহায্য করবে। ধন্যবাদ।

হেঁটে যাই জনমভর
উপন্যাস ০৮ আগস্ট ২০২৩

হেঁটে যাই জনমভর

সেলিনা হোসেন

১১৮ ভিউ
৩৯ ডাউনলোড
বইটি ডাউনলোড করুন
আমি আরিফুর রহমান। বয়স চুয়াত্তর।

বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে জীবন কাটিয়েছি। রবীন্দ্র সঙ্গীত আমার সাধনার জায়গা। জীবনভর মনে করেছি যে আমি একটি কাঁচের ঘরে বাস করেছি। যেদিকে তাকিয়েছি সেদিকেই দেখেছি নিজের চেহারা। কখনো সে চেহারা খুব অন্তরঙ্গ মনে হয়েছে। কখনো একদমই অচেনা। যেন অন্য কেউ আমারই সবটুকু নিয়ে দাঁড়িয়ে আছে। কখনো মনে হয়েছে যে ঘরকে আমি কাঁচের ঘর মনে করেছি, সেটা আসলে কোনো ঘরই নয়। সে এক বিশাল প্রান্তর। ঘরবাড়ি, হাটবাজার, পথঘাট, নদী, হাজার হাজার মানুষ নিয়ে আমার জীবনের চারদিকে ছড়িয়ে আছে। আর আমি নিজেকে সর্বত্র হেঁটে যাওয়ার জন্য তৈরি করেছি।

শিক্ষকতা পেশায় আমি পঁয়তাল্লিশ বছর কাটিয়েছি। এখন অবসর জীবনে আছি। আমি জানি পেশা থেকে অবসর নিলেই অবসর জীবনে ঢোকা হয় না। অবসর কখনো ঘাড়ের ওপর বোঝার মতো চেপে বসে। এই মুহূর্তে আমি আমার ফ্ল্যাটের দক্ষিণ দিকের বারান্দায় বসে আছি। যে ইজিচেয়ার এখন আমার দখলে এটি আমার প্রিয়। বেশ প্রিয়। যথেষ্ট পুরনো হয়েছে। প্রায় একত্রিশ বছর বয়স হয়েছে। কিন্তু বসতে আরামদায়ক লাগে দেখেই ফেলে দেইনি। কখনো সখনো কোনো ঘটনা বা বস্তু এভাবে আঁকড়ে থাকে মানুষকে। এভাবে আমি দর্শনের ধারণায় নিজের ভেতরে বোধের বলয় তৈরি করি। ভাবি, যে জীবন কাটিয়েছি তার সবটুকু নিয়ে হেঁটে যাব সামনে। পিছুটানের স্বর্ণলতা ভরে নেব আমার সঞ্চয়ের ঝুলিতে।

এই বইটি কি আপনার ভালো লেগেছে?

আমাদের এই কার্যক্রম চালিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

📜 দাতা সদস্যবৃন্দ

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!