ড্যান ব্রাউন

ড্যান ব্রাউন

ড্যান ব্রাউন (জুন ২২, ১৯৬৪) একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক। পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত যা ২০০৩ সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাস। ব্রাউনের উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে বর্ণজটীয় সংকেতায়ন বা ক্রিপ্টোগ্রাফি, রহস্যময় সংকেত ও এদের দ্বৈতমানে (ইংরেজি: dual-meaning)। তার উপন্যাসে এ ব্যাপারগুলো ঘুরে ফিরে বারবার আসে। বর্তমানে ব্রাউনের লিখা উপন্যাস ৫৭ টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে। ড্যান ব্রাউন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। পরিবারের তিন সন্তানের মধ্যে তিনিই বড়। তার মা কনস্টান্স (কনি) ছিলেন পেশাদার বাদক যিনি চার্চে অর্গান বাজাতেন। তার বাবা রিচার্ড জি. ব্রাউন ছিলেন একজন বিখ্যাত গণিতশিক্ষক যিনি ১৯৬৮ থেকে ১৯৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ফিলিপ্‌স এক্সিটার একাডেমিতে মাধ্যমিক গণিত পড়াতেন। ১৯৯৭ খ্রিষ্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন। ফিলিপ্‌স এক্সিটার একাডেমি একটি উঁচুমানের আবাসিক বিদ্যালয় যেখানে নতুন শিক্ষকদের বিদ্যালয়ের ভেতরেই থাকতে হয়। এই সূত্রেই ড্যান ব্রাউন এবং তার পরিবারের সবাই স্কুলের ভেতরেই থাকতেন। এক্সিটারের সামাজিক প্রতিবেশ ছিল সম্পূর্ণ খ্রিস্টানপন্থী। ব্রাউন চার্চে ঐকতান সঙ্গীত গাইতেন এবং সানডে স্কুল করতেন, আর গ্রীষ্মের সময়টা চার্চেরই শিবিরে কাটাতেন। ব্রাউনের প্রাথমিক শিক্ষাজীবন কাটে পাবলিক স্কুলগুলোতে। নবম গ্রেড পর্যন্ত সেখানে পড়ার পর তিনি ফিলিপ্‌স এক্সিটারে ভর্তি হোন এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। তার ছোট ভাইবোনের মধ্যে ভ্যালেরিন ১৯৮৫ খ্রিষ্টাব্দে এবং গ্রেগরি ১৯৯৩ খ্রিষ্টাব্দে এক্সিটার থেকে স্নাতক সম্পন্ন করে।

সংগৃহিত বই: ৭ টি

ডিজিটাল ফরট্রেস

ড্যান ব্রাউন

অনুবাদ

ডিসেপশন পয়েন্ট

ড্যান ব্রাউন

অনুবাদ

ইনফার্নো

ড্যান ব্রাউন

অনুবাদ

দ্যা লস্ট সিম্বল

ড্যান ব্রাউন

অনুবাদ

দ্য দা ভিঞ্চি কোড

ড্যান ব্রাউন

অনুবাদ

এঞ্জেলস এন্ড ডেমনস

ড্যান ব্রাউন

অনুবাদ

অরিজিন

ড্যান ব্রাউন

অনুবাদ