সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি কমিকস চরিত্র রাপ্পা রায়। রাপ্পা রায়ের প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালের জানুয়ারি মাসে আনন্দমেলা পত্রিকায় রাপ্পা রায়ের কাণ্ড কমিকসের মধ্য দিয়ে। ছয় পর্বে সমাপ্ত হয় এই কমিকস্। এরপরে রাপ্পা রায়কে নিয়ে আরও দশটি কমিকস্ তৈরি করেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্রে রাপ্পা ছাড়াও আছেন রাপ্পার বদমেজাজি বাবা আর পুলিশের বড়কর্তা রাপ্পার কাকা।এছাড়া, কয়েকটি গল্পে রাপ্পার অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি ও বিদেশী বন্ধু এল্ভিস। টানটান কাহিনি, মজাদার ঘটনার ঘনঘটা আর অলঙ্করণে রাপ্পা রায় বাঙালি পাঠকের কাছে ক্রমশ জনপ্রিয় কমিক্স।
সংগৃহিত বই: ১ টি
সুযোগ বন্দ্যোপাধ্যায়